Web Analytics

গাজা সিটিতে ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। শনিবার চার দিনের উদ্ধার অভিযান শেষে ‘কারাম’ নামের ভবনটি থেকে লাশগুলো বের করা হয়।

উদ্ধারকাজ তদারককারী মোহাম্মদ আবু দান বলেন, গাজার পশ্চিমাঞ্চলে অবস্থিত কারাম ভবনে টানা চার দিন তল্লাশির পর অভিযান শেষ হয়েছে। গাজায় ভাঙা কংক্রিট সরানোর প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির দীর্ঘস্থায়ী ঘাটতি উদ্ধারকাজ ব্যাহত করছে। কর্মকর্তাদের মতে, ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর সরঞ্জাম না থাকায় উদ্ধারকারীরা সাধারণ ও অপ্রতুল উপকরণ ব্যবহার করে শারীরিক শ্রমে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।

আবু দান জানান, বিশেষায়িত চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের দল এখন গাজা সিটির অন্য একটি স্থানে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, পুরো ভূখণ্ডে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ। সর্বশেষ হিসাবে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত এবং ৮০৪টি লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।