Web Analytics

নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়া রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলে নতুন আউটলেট চালু করেছে। মলের লেভেল–২–এর সি৩ নম্বর ইউনিটে অবস্থিত আউটলেটটি সম্প্রতি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং ব্র্যান্ডটির নতুন সংগ্রহ ঘুরে দেখেন।

২০১৮ সালে নম্রতা খান, নবীন আহমেদ ও তানভীর আলীর উদ্যোগে এক্সক্লুসিয়ার যাত্রা শুরু হয়। গুলশানের পিংক সিটিতে প্রথম আউটলেট চালুর পর থেকে ব্র্যান্ডটি ধীরে ধীরে নিজস্ব গ্রাহকগোষ্ঠী তৈরি করেছে। আধুনিক নারীদের রুচি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সমসাময়িক ও মার্জিত নকশায় পোশাক তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি। নতুন আউটলেটের অভ্যন্তরীণ পরিবেশও সাজানো হয়েছে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে।

প্রতিষ্ঠাতাদের মতে, উত্তরার ক্রেতাদের কাছে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুণগত মান ও নকশার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।