Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ প্রবাহ জোরদার করা জরুরি। মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লেও বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক খাতনির্ভর, যা ঝুঁকিপূর্ণ। সরকার ওষুধ, চামড়া, কৃষিপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি ভিত্তি সম্প্রসারণে কাজ করছে। এলডিসি থেকে উত্তরণের প্রাক্কালে উন্নত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ইতিবাচক হলেও সামগ্রিক বিনিয়োগ সম্ভাবনার তুলনায় তা কম। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, ফিনটেক, ই-কমার্স ও ডিজিটাল সেবায় সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।