Web Analytics

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে সরকার। রোববার জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক দুটি সভায় প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়। চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’; ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগামী শিক্ষাবর্ষ থেকে চারটি বই চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় চতুর্থ শ্রেণির দুটি বই অনুমোদিত হয়।

দুই সভাতেই প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। চতুর্থ শ্রেণির সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। পৃথক সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।