Web Analytics

কুয়েতে দায়িত্ব পালনকালে দুই দমকল কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত ফায়ার সার্ভিস। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় ইরানের প্রতিশোধমূলক হামলা চলমান অবস্থায় এই তথ্য জানানো হয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংস্থাটি ঘটনাটি নিশ্চিত করলেও নিহতদের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি প্রকাশ করেনি।

আলজাজিরা কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর তা নেভানোর সময় ওই দুই কর্মকর্তা প্রাণ হারান। নিহতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ এমাদ আল-শারাহ এবং মেজর ফাহাদ আব্দুল আজিজ আল-মুজাম্মাদ।

ইরানের চলমান হামলা ও পরস্পরবিরোধী বার্তার কারণে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।