Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি ভারত থেকে ফিরে এসেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে যা ঘটেছে, তার তাৎক্ষণিক প্রতিবাদ করা প্রয়োজন ছিল বলে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশ করানোর চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিবাদের সিগন্যাল দেওয়া জরুরি ছিল। উপদেষ্টা বলেন, এ ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এবং ঢাকা ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক বজায় রাখতে চায়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।