Web Analytics

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের কৃষিখাতে এখন স্বস্তি বিরাজ করছে। সোমবার রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহ আয়োজিত বিদায় সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, গত দেড় বছরে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষিখাতকে টেকসই ও কৃষকবান্ধব করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সার সংকট মোকাবিলা, বন্যায় ক্ষতি পুষিয়ে ওঠা এবং কৃষিপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার মাধ্যমে খাতটি আগের চেয়ে ভালো অবস্থানে এসেছে। বর্তমানে সারের মজুদও সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

বিদায়ী বক্তব্যে উপদেষ্টা সঠিক উপকারভোগী নির্বাচন করে কৃষি প্রণোদনা বিতরণ, ভর্তুকির অর্থের যথাযথ ব্যবহার এবং সরকার নির্ধারিত দরে সার বিক্রির ওপর কঠোর নজরদারির আহ্বান জানান। তিনি কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।