Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বিদেশে থাকা মেধাবীদের দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মেধার কোনো ভিসা লাগে না এবং মেধাবীরা পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারেন।

মন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশ থেকে ব্রেইন ড্রেন হয়েছে; মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে আর ফিরে আসতেন না। বর্তমান প্রেক্ষাপটে রিভার্স ব্রেইন ড্রেন প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বিদেশে যাওয়া মেধাবীদের ফিরিয়ে এনে দেশ গঠন ও মানবসম্পদ উন্নয়নে যুক্ত করার কথা বলেন। তাঁর মতে, বাংলাদেশে মানবসম্পদের অভাব নেই।

তিনি বলেন, উন্নত বিশ্বের ৩০টির বেশি দেশে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেড়ে যাওয়ায় জনসংখ্যা কমছে, বিপরীতে বাংলাদেশে জনসংখ্যা বাড়ছে। এই জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আর্থসামাজিক উন্নয়নে যুক্ত করা গেলে বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে। তিনি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার আশা প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।