Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা এবং অতিরিক্ত দাবি সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার ভেস্তে যাওয়ার মূল কারণ। শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।

আরাগচি আরও বলেন, কূটনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বারবার বিশ্বাসঘাতকতা, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, পরস্পরবিরোধী অবস্থান এবং অতিরিক্ত দাবির পুনরাবৃত্তিই আলোচনার ব্যর্থতার পেছনে দায়ী। তিনি জোর দিয়ে জানান, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান দায়িত্বশীলভাবে কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং ন্যায্য ফলাফলের জন্য কাজ করছে।

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব যেকোনো দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেন এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলা ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।