Web Analytics

আওয়ামী লীগ সরকারের পতনের পরও কুমিল্লায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের প্রভাব বজায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তার এক ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বক্তব্যে বিএনপি ও জামায়াতকে নিয়ে মন্তব্যের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় মিছিলের চেষ্টা করে। স্থানীয়দের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয় এবং ৪৮ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও সাবেক আওয়ামী লীগ নেতারা এখনো কুমিল্লার ঠিকাদারি ও উন্নয়ন প্রকল্পে প্রভাব বজায় রেখেছেন। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। বিএনপি নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে, বাহারের মাদরাসাবিরোধী বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন সংবাদ সম্মেলন করে তার বিচার দাবি করেছে। সংগঠনের নেতারা বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপের শামিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।