Web Analytics

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তিউনিসিয়া ও তুরস্ক যিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া জানিয়েছে, ১৮ মে যিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তিউনিসিয়া ও তুরস্কও একই তারিখে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটিতে যিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে ১৮ মে হবে যিলকদ মাসের শেষ দিন এবং ১৯ মে থেকে যিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মুসলিম দেশ শিগগিরই যিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিতে পারে, যা তাদের ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।