Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তরফে তরুণদের জন্য কোনো বিনা সুদের ঋণ প্রকল্প নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে ব্যাংকটি নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনরর্থায়ন স্কিম পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত এবং জামানত সাপেক্ষে ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

এছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় ৪ শতাংশ সুদে ঋণ ও ইক্যুইটি সহায়তা প্রদানের জন্য ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।