Web Analytics

১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলো ঘিরে মার্কিন সামরিক বাহিনীর আরোপিত নৌ-অবরোধের ফলে এখন পর্যন্ত ২৭টি ইরানি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই অভিযান কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য ইরানের বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে আসা সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করা। এখন পর্যন্ত কোনো জাহাজ অবরোধ বলয় ভাঙতে পারেনি।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলে বলেছেন, মার্কিন বাহিনী সতর্কতার সঙ্গে অবরোধ পরিচালনা করছে এবং ইরানের সঙ্গে সম্পর্কহীন জাহাজ চলাচলে কোনো বাধা দিচ্ছে না। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ আরোপ করা হয়। বিশ্লেষকদের মতে, এটি ইরানের সামুদ্রিক বাণিজ্যে বড় প্রভাব ফেলছে। ইরান এই পদক্ষেপকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার সময় সেন্টকমের এই তথ্য প্রকাশ ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।