Web Analytics

ইউনাইটেড হেলথকেয়ারের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে হজযাত্রীরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন।

১০০ ফিট মাদানী এভিনিউয়ে অবস্থিত হাসপাতালের উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র থেকে যাত্রীরা ফ্লাইটে ওঠার আগে শারীরিক পরীক্ষা করাতে পারবেন, যা দীর্ঘ ভ্রমণের আগে স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে। ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হওয়ার দিন থেকে শেষ ফ্লাইট পর্যন্ত কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং হজযাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।