Web Analytics

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরার বরাতে জানা যায়, রাজধানীর একটি প্রান্তিক এলাকায় ভোরে তাকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তারা জানান, হামলায় সহায়তা ও ষড়যন্ত্রের অভিযোগে সাল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় প্রায় ২৭৯ জন নিহত হন।

গোতাবায়া রাজাপক্ষ ২০১৯ সালে প্রেসিডেন্ট হওয়ার পর সাল্লে স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হিসেবে পদোন্নতি পান। একই বছরের ইস্টার সানডেতে তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে ছয়টি আত্মঘাতী বোমা হামলায় ৫০০-র বেশি মানুষ আহত হন এবং ৪৫ জন বিদেশি নাগরিক নিহত হন। প্রথমে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হলেও পরে সাল্লের বিরুদ্ধেও হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

২০২৩ সালে ব্রিটিশ চ্যানেল ফোরের এক প্রতিবেদনে বলা হয়, সাল্লে হামলাকারীদের সঙ্গে দেখা করেছিলেন এবং হামলার অনুমতি দিয়েছিলেন, যা গোতাবায়া রাজাপক্ষের পক্ষে নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।