Web Analytics

শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ রবিবার ঘোষণা দেন যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন মামুনুল হকের নির্দেশে তার কর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে এবং বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ তথ্য তিনি রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের জানান।

ববি হাজ্জাজ বলেন, হামলায় একাধিক কেন্দ্রে শতাধিক বিএনপি কর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। হাজ্জাজ জানান, মামুনুল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন, তাই তাকে প্রধান আসামি করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদপুরে মাদক ও সন্ত্রাস দমন কার্যক্রম জোরদারে সিসি ক্যামেরা, পুলিশ বক্স স্থাপন এবং টহল টিম বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরেন ববি হাজ্জাজ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।