Web Analytics

পাকিস্তান বাংলাদেশে সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও সংসদীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানিয়েছে। বুধবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সফররত সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ কথা বলেন। তিনি জানান, আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত হলে সহযোগিতা সম্প্রসারণের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হবে।

জারদারি উচ্চপর্যায়ের যোগাযোগ, সংসদীয় প্রতিনিধি বিনিময় এবং আন্তর্জাতিক সংসদীয় ফোরামে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণায় যৌথ কাজের সম্ভাবনার কথাও বলেন তিনি। দুই দেশের বর্তমান বাণিজ্য সম্ভাবনার তুলনায় কম উল্লেখ করে যৌথ অর্থনৈতিক কমিশন ও বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলকে কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান।

তিনি বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে সরাসরি সমুদ্রপথে যোগাযোগের সম্ভাবনা যাচাইয়ের কথা বলেন। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের অধীনে ৫০০ পূর্ণ বৃত্তির মধ্যে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। জারদারি বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার প্রশংসা করে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।