বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের আমলে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, কনসালট্যান্ট নিয়োগ এবং বিপিএলে আর্থিক লুটপাটের অভিযোগে সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামানের স্বাক্ষরিত চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০২৫ সালে পাপন ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানের অংশ হিসেবে বিসিবি থেকে পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পের টেন্ডার, কনসালট্যান্ট নিয়োগ, ব্যয় ও অডিট সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে। এছাড়া মুজিব ১০০ উদযাপন, ২০১৯ সালের বঙ্গবন্ধু বিপিএল এবং ভারতীয় সংগীতশিল্পী এ. আর. রহমানের কনসার্টের ব্যয় সংক্রান্ত রেকর্ডও তলব করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট পাপন দেশ ত্যাগ করেন এবং সম্প্রতি তাকে লন্ডনে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।