Web Analytics

দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণে ওমানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সিইপিএ স্বাক্ষরের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ বিষয়ে কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায় বাংলাদেশ। এ জন্য বাণিজ্য প্রতিবন্ধকতা দূর, নতুন বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত এবং দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। জিসিসির গুরুত্বপূর্ণ সদস্য ওমানকে বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। ভারতের সঙ্গে ওমানের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গেও অনুরূপ চুক্তির প্রস্তাব দেন।

প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এফবিসিসিআই ও ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে বাংলাদেশ-ওমান যৌথ বিজনেস কাউন্সিল গঠন নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত সোহার, দুকম ও সালালাহ বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।