Web Analytics

ঘুস ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তারা ছদ্মবেশে প্রায় এক ঘণ্টা কার্যালয়টি পর্যবেক্ষণ করেন এবং দালালচক্রের কার্যক্রম নজরদারি করেন। এ সময় এক আনসার সদস্যকে শনাক্ত করা হয়, যিনি ১৫ হাজার টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ। তিনি বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের কথাও জানান বলে দুদক জানিয়েছে।

উপপরিচালকের কার্যালয়ে নেওয়ার পর ওই আনসার সদস্য অভিযোগের সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে জানানো হয়। মোবাইল ফোন ও বিকাশের তথ্য যাচাইয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিভিন্ন সেবায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের তথ্যও সংগ্রহ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।