Web Analytics

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার পর চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবারের এক বিবৃতিতে তিনি বলেন, সংকটাপন্ন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলায় কয়েকজন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, কর্মস্থলে নিরাপদ ও নির্ভর বোধ না করলে চিকিৎসকদের পক্ষে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে সেবা দেওয়া কঠিন। রোগীর মৃত্যুতে স্বজনদের শোক স্বাভাবিক হলেও তা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার বৈধতা দিতে পারে না। মৃত্যু বা চিকিৎসাসংক্রান্ত অভিযোগ থাকলে বিএমডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে নিয়মতান্ত্রিক তদন্ত হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক নিপীড়নের ধারাবাহিক ঘটনা বিচ্ছিন্ন নাকি পরিকল্পিত বা সংঘবদ্ধ অপতৎপরতার অংশ, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার। তিনি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং সব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। হাসপাতালগুলোতে কার্যকর নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।