Web Analytics

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন রোববার কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দেন। দলীয় সূত্র জানায়, স্থানীয় জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে বিকেলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করার কথা রয়েছে। টানা বর্ষণে নিম্নাঞ্চলের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় রাজধানীবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।