Web Analytics

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, উপকূলীয় জনগণকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে উপকূলজুড়ে শক্তিশালী সবুজবেষ্টনী তৈরি করা হবে, যা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগের প্রভাব কমাতে সহায়তা করবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর ছয়টি মারাত্মক দুর্যোগপ্রবণ এলাকার একটি এবং ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় ছিল দেশের ইতিহাসে ভয়াবহতম। সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও করছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করা হচ্ছে, যার আওতায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।

অনুষ্ঠানে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে কক্সবাজার ও চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।