Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশু একাডেমি শিশুদের ভবিষ্যৎ গঠনের পথরেখা নির্ধারণে ভূমিকা রাখে এবং এর কার্যক্রমে শিশুদের জীবন গঠনে সরকারের ভাবনার প্রতিফলন ঘটে। ছোটবেলা থেকেই পরিবার, প্রকৃতি, পরিবেশ, পশুপাখি ও কীটপতঙ্গের প্রতি শিশুদের সংবেদনশীল হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। ছেলে-মেয়ের সমঅধিকার প্রতিষ্ঠায় পরিবার থেকেই কোনো বিভেদ ছাড়া চর্চা শুরুর আহ্বানও জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, দেশজুড়ে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসে প্রায় ১ লাখ ৪৫ হাজার ছেলে-মেয়ে অংশ নিয়েছে, যার মধ্যে ৪৫ হাজারের বেশি মেয়ে। তিনি বলেন, ক্রিয়েটিভ ইকোনমি উদ্যোগের মাধ্যমে থিয়েটার, শিল্প ও চলচ্চিত্রের পাশাপাশি তাঁতি, কামার, কুমারসহ প্রান্তিক কারুশিল্পী ও কারিগরদের জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করে সহযোগিতা দেওয়া হবে। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের পুরস্কার দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।