Web Analytics

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের চন্দেল জেলার চাকপিকারং এলাকায় অবৈধভাবে তৈরি বিষাক্ত মদ পান করে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবারের এ ঘটনার পর ছয় শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। মদ পান করার ৪৮ ঘণ্টার মধ্যে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। চন্দেল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ভুক্তভোগীরা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে মদ সংগ্রহ করেছিলেন। তবে চন্দেল জেলায় ওই মদ তৈরি বা উৎপাদনের কোনো তথ্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন বলেছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল চন্দেল জেলায় পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং হাসপাতালে ভর্তি রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। প্রশাসন স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎসের মদ এড়িয়ে চলতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে বলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।