Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের বক্তব্য সরকারকে বিব্রত করেছে। মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে কাজ করতে হবে। আইজিপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়তে চান; এমন সময়ে ক্রসফায়ার ফিরিয়ে আনার মন্তব্য তাদের ভাবিয়ে তুলেছে।

বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এ কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। অপরাধ দমনে আইনবহির্ভূত পথের বদলে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের মাধ্যমে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।