Web Analytics

চীনের তিনটি বিমানবাহী রণতরির বিপরীতে যুক্তরাষ্ট্রের বহরে ১১টি থাকলেও বৈশ্বিক সামরিক চাহিদা পূরণে মার্কিন নৌবাহিনী চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জন মিলার। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো নির্দিষ্ট সময়ে মাত্র হাতে গোনা কয়েকটি রণতরি কার্যক্ষম বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকে।

মিলার নিয়মিত রক্ষণাবেক্ষণ, মেরামত ও প্রশিক্ষণকে রণতরি অপ্রাপ্য থাকার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। পরমাণুচালিত রণতরিগুলোর ক্ষেত্রে জ্বালানি পুনঃসংযোজন ও ওভারহোলিংয়ের দীর্ঘমেয়াদি কাজও প্রয়োজন হয়। তাঁর মতে, বহরের প্রস্তুতি বোঝার সহজ হিসাব হলো মোট রণতরির সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা।

নয়টি ব্যবহারযোগ্য রণতরির উদাহরণ দিয়ে মিলার বলেন, তিনটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকবে, তিনটি অভিযান শেষে ফিরবে এবং তিনটি পরবর্তী অভিযানের প্রস্তুতি নেবে। তিনি বলেন, এ কারণেই ওয়াশিংটন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটন সরিয়ে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশের সঙ্গে যুক্ত করেছে এবং ইউএসএস আব্রাহাম লিংকনের স্থান পূরণ করেছে। তাঁর সতর্কতা, মধ্যপ্রাচ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রাখলে অন্য অঞ্চলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।