Web Analytics

সিলেটের সোনাতলা গ্রামে বিস্কুট কিনতে বেরিয়ে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে যৌন নির্যাতন ও হত্যার অভিযোগে তার চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছে, শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করে ওড়না পেঁচিয়ে ব্যাগে ভরে পুকুরপাড়ে ফেলে দেয়। সে দাবি করেছে, ঘটনার সময় সে নেশাগ্রস্ত ছিল।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। গভীর রাতে স্থানীয়রা জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে থানায় রাখা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

গত ৬ মে সকালে ফাহিমা বিস্কুট কিনতে বেরিয়ে নিখোঁজ হয়। দুই দিন পর তার মরদেহ বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।