Web Analytics

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার দাবি করেছেন, ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন এবং রাজনৈতিক বক্তব্যের কারণে হলিউডে তিনি পেশাগত ও ব্যক্তিগতভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। সোমবার একটি সম্মেলনে তিনি বলেন, বিনোদনজগতে তিনি একঘরে হয়ে গেছেন এবং হলিউড তাকে কার্যত মুছে দিয়েছে। তার ইহুদি পরিচয়ও এই বিচ্ছিন্নতার কারণ বলে তিনি মনে করেন।

ব্লেয়ার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের প্রসঙ্গ তোলেন। ইহুদি-আমেরিকান কর্মী আব্রাহাম হামরার পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম নিয়ে কঠোর বক্তব্য দেন এবং সন্ত্রাসবাদে সমর্থনকারীদের নির্বাসনের আহ্বান জানান। ওই পোস্টে কংগ্রেস সদস্য রাশিদা তালাইব ও কোরি বুশের সমালোচনা করা হয়েছিল, যারা ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানোর আইনের বিরোধিতা করেছিলেন।

মন্তব্যের পর ব্লেয়ারের বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ ওঠে। পরে তিনি ক্ষমা চেয়ে বলেন, ভুল করে তিনি মুসলমানদের চরমপন্থি ইসলামপন্থি ও মৌলবাদীদের সঙ্গে এক করে ফেলেছিলেন এবং কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তার দাবি, বিতর্কের পর তিনি এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি, সামাজিক যোগাযোগমাধ্যম দল এবং বিনোদনশিল্পের প্রায় সব বন্ধুকে হারিয়েছেন। তিনি ইসরাইলে অভিবাসন ও সেখানে মায়ের সমাধির ব্যবস্থা করার ইচ্ছার কথাও বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।