Web Analytics

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে শতকোটি টাকার মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে গত ২৩ মার্চ বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে হত্যাসহ আরও কয়েকটি মামলায় রিমান্ড শেষে ৭ মে কারাগারে পাঠানো হয়। সোমবার শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ২৮ আগস্ট বনানী থানায় সিআইডির এসআই মনিরুজ্জামান মাসুদ উদ্দিনসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, তার প্রতিষ্ঠান ফাইভ এম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে ৯,৩৭২ জনের কাছ থেকে মোট ১০০ কোটি ৭৫ লাখ টাকার বেশি আত্মসাৎ ও পাচার করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।