Web Analytics

তৃণমূল থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল অ্যাথলেটদের দীর্ঘমেয়াদে গড়ে তুলতে তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ ঘোষণা দেন। তিনি বলেন, খেলাধুলাকে সাময়িক বিনোদন বা স্বল্পমেয়াদি অনুশীলনে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ ও পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নেয়। তাদের মধ্য থেকে ৩০৬ জন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় বাছাই করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে, বিকেএসপিতে, তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে যারা সর্বোচ্চ সক্ষমতা প্রমাণ করতে পারবে, তাদের পড়াশোনা ও খেলাধুলার সার্বিক ব্যয়ভার সরকার বহন করবে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় মানের অ্যাথলেট তৈরিতে দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালুর মাধ্যমে খেলাধুলাকে রাষ্ট্রীয় ও পেশাগত স্বীকৃতি দেওয়ার উদ্যোগও এগিয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, খেলাধুলা তরুণ ও কিশোরদের অপরাধ, মাদক এবং অতিরিক্ত ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে ভূমিকা রাখতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।