Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ৩৬ দিনের জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অনুষ্ঠানের আয়োজন করে।

সিবগা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং ভবিষ্যতেও কোনো আধিপত্যের কাছে মাথা নত করবে না। তিনি ১৬ বছরের নতজানু পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে এ অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। ব্রিটিশদের সঙ্গে ১৯০ বছর লড়াইয়ের কথাও তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মানুষের এখনো লড়াই করার মানসিকতা রয়েছে।

শিক্ষার্থীদের তিনি বলেন, শুধু একটি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা যথেষ্ট নয়; শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। প্রায় আট শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স দেওয়া হয় এবং একাডেমিক দক্ষতা ও করপোরেট খাতে ক্যারিয়ার নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।