Web Analytics

মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাতজন ব্যবসায়ীকে অতিরিক্ত দাম নেওয়া, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগলের গোশত একই দামে বিক্রির অভিযোগে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শুরুর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরকা পরে সাধারণ ক্রেতা সেজে বাজারে ঘুরে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় অভিযুক্ত দোকানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সহায়তা করে।

ব্যবসায়ীদের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।