Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ১৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রীসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ করে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। সরকারি চাকরি, পেনশন বা একাধিক সুবিধা গ্রহণকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

পাইলট পর্যায়ে সারাদেশে ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিএনপির নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই কর্মসূচি নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।