Web Analytics

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে নিজ দেশে ফিরে গেছেন। বুধবার দুপুরে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারা ভারতে ফেরেন। চারজন হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধৃতরা গ্রামের দানিস শেখ, সুইটি বিবি, কুরবান শেখ ও ইমাম দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম।

২০২৫ সালের জুন মাসে বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দুই শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে তারা চাঁপাইনবাবগঞ্জে আটক হয়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। এর আগে একই পরিবারের সোনালী বিবি ও তার শিশুপুত্রকে ভারত ফেরত নিলেও বাকি চারজনকে তখন ফেরত নেয়নি ভারত।

ভারতের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হলে দেশটির সরকার ট্রাভেল পাস ইস্যু করে। বুধবার দুপুরে তারা সেই পাসে ভারতে ফিরে গিয়ে বাংলাদেশের জনগণ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।