Web Analytics

ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ও বেসরকারি খাতের উদ্যোগ চেয়েছেন বক্তারা। ডাউন সিন্ড্রোম সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঙ্গলবার সকালে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে তারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, এই জনগোষ্ঠীর ক্ষমতায়ন, প্রতিভা বিকাশ ও জীবনমান উন্নয়নে তাদের উপযোগী কাজ এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা গেলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

মূল স্রোতধারায় অন্তর্ভুক্তির জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। সক্ষমতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ তাদের মেধা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দিতে পারে বলে তারা বলেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।