Web Analytics

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়ি বলেছেন, হরমুজ প্রণালির বাইরে কয়েক দিনের মধ্যে নতুন একটি ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করতে পারে ইরান। রোববার রাষ্ট্রায়ত্ত প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অঞ্চলটি উপসাগরের বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকবে এবং যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকেই এর শুরু হবে।

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা আলি খামেনির সামরিক উপদেষ্টা রেজায়ি সতর্ক করেন, নতুন ওই অঞ্চলে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে। তিনি আরও জানান, ওমানের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি নতুন আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে।

রেজায়ির ভাষ্য অনুযায়ী, নতুন করিডরটি ইরান পরিচালনা করবে এবং এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা আসবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ পথ দিয়ে যায়; বন্ধ থাকায় জ্বালানি বাজারে প্রভাব পড়েছে এবং দাম বেড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।