Web Analytics

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। ‘শাপলা গণহত্যা’ শিরোনামের এই প্রদর্শনী আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে।

প্রদর্শনীতে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্বও থাকবে। ৫ মে বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

আয়োজকদের মতে, এই প্রদর্শনীর মাধ্যমে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাবলি দলিল ও প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে উপস্থাপন করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।