Web Analytics

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-১) এবং ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে অংশ নিতে ১৩ সদস্যের বাংলাদেশ আরচারি দল থাইল্যান্ড সফর করছে। ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টটি ২১ মার্চ শুরু হয়েছে এবং চলবে ২৮ মার্চ পর্যন্ত। এরপর ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজ।

বাংলাদেশ দল রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ইভেন্টে পুরুষ ও নারী বিভাগে অংশ নিচ্ছে। রিকার্ভ পুরুষ বিভাগে রয়েছেন রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফ এবং নারী বিভাগে সোনালী রায়। কম্পাউন্ড পুরুষ বিভাগে খেলবেন ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড়, আর নারী বিভাগে কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) ও বন্যা আক্তার। দলের সঙ্গে প্রশিক্ষক ও ম্যানেজার হিসেবে রয়েছেন নূরে আলম, ইমদাদুল হক মিলন ও মার্টিন ফ্রেডরিক।

বাংলাদেশ দল মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে রয়েছে একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্ট।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।