Web Analytics

মাগুরা জেলা ও দায়রা জজ আদালত শ্রীপুরের ১৫ বছর বয়সী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যার মামলায় আসামি হাসান শেখকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার দুপুরে বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপেবাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। দুই দিন পর শিশুটির বাবা মিকিজ শেখ শ্রীপুর থানায় হাসান শেখকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। রাজিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং বিকেলে বাড়ির পাশের রসুনক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হয়।

রায়ে সন্তুষ্ট হয়ে রাজিয়ার মা ছবিরন নেছা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মনির হোসেন বাবলু মামলা পরিচালনা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।