Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সারা দেশে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তিনি বলেন, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী যেই হোক না কেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, কারণ বর্তমান পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি। সভায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন ইতিহাসের অন্যতম সফল অধিবেশন ছিল, যা কোনো বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য গঠনমূলকভাবে উপস্থাপিত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।