Web Analytics

ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি। ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাতে বলা হয়েছে, ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে এই হামলা চালানো হয়। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানিদের ট্রেন ব্যবহার না করার সতর্কতা জারি করেছিল।

আইডিএফ তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে জরুরি সতর্কবার্তায় জানায়, ইরানিদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকতে বলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রেন বা রেললাইনের আশেপাশে অবস্থান জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। সতর্কবার্তার পরপরই এই হামলা ঘটে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানকে দেওয়া চুক্তি সংক্রান্ত আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।