Web Analytics

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ বা ভোটের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থায়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং একই সঙ্গে হাস্যকর ও বিপজ্জনক বলে বর্ণনা করেন।

আল-আনসারি বলেন, ইসরাইলের নির্বাচনে কাতার হস্তক্ষেপ করেছে কিংবা ফল প্রভাবিত করতে কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করেছে—এমন অভিযোগ কাতার দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসরাইলের কয়েকজন রাজনীতিক এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা কিছু গণমাধ্যমকর্মী এসব অভিযোগ তুলছেন।

কাতারের বিরুদ্ধে এর আগেও বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলের রাজনৈতিক বামপন্থিদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছিল বলে জানান আল-আনসারি। সর্বশেষ প্রচারে আরব ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হচ্ছে। তিনি পুনরায় বলেন, কাতারকে ঘিরে উত্থাপিত এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।