Web Analytics

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠককে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার স্বার্থ এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের দুর্বল রাজনৈতিক অবস্থান এবং তাঁর মেয়াদের সীমিত সময়কে কাজে লাগিয়ে মস্কোর অনুকূলে সমঝোতা চাইতে পারেন পুতিন। তবে বিশ্লেষকেরা মনে করছেন, প্রত্যাশিত ফল অর্জন সহজ হবে না।

পুতিনের কাছে যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রভাব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগও তৈরি করতে পারে। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে তৎকালীন জি-৮ থেকে বাদ দেওয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক আরও খারাপ হয়। শেনজেন বৈঠকে ইউরোপীয় দেশ, ইউক্রেন ও যুক্তরাজ্যের অনুপস্থিতি রাশিয়ার জন্য বাড়তি সুবিধা হতে পারে।

যুদ্ধের অবসান ঘটিয়ে নেতৃত্বের সক্ষমতা দেখাতে ট্রাম্প বিষয়টিকে অগ্রাধিকার দিতে পারেন। তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এ নিয়ে কাজ করছেন। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদের সম্ভাবনার বিনিময়ে রাশিয়ার দাবি করা ভূখণ্ড ছেড়ে দেওয়ার একটি প্রস্তাবের খবর প্রকাশিত হয়েছিল। ইউক্রেনের তা গ্রহণের সম্ভাবনা কম, আর পুতিনের সব দাবি মেনে নিলে ট্রাম্প যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে বিব্রত হতে পারেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।