Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরে যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে।

চীন যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালির বিষয়ে সক্রিয় অবস্থান নিয়েছে। দেশটি এর আগে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের সমালোচনা করলেও জলপথ বন্ধের ক্ষেত্রে ইরানের ভূমিকারও সমালোচনা করেছে। তেহরান জানতে চায়, যদি তারা জলপথ পুনরায় খুলতে রাজি হয়, তবে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাওয়া যাবে।

এছাড়া ইরান নিশ্চিত হতে চায়, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে চীন জাতিসংঘে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কি না। এই সফর ইরান-চীন কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।