Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার লোকসভায় জানান, মধ্য এশিয়ার চলমান যুদ্ধের কারণে দেশের গ্যাস ও জ্বালানি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। মোদী স্বীকার করেন, এই সংঘাত ভারতের সামনে অপ্রত্যাশিত অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, বর্তমানে ভারতে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে, যা ৬৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪১টি দেশের সঙ্গে আমদানি নেটওয়ার্ক খোলা রেখে জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা চলছে। মোদী বলেন, দেশের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি নির্ভর হওয়ায় গৃহস্থালি গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দেশীয় উৎপাদন বাড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, পশ্চিম এশিয়ার নেতাদের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে এবং তারা ভারতীয়দের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন, যার মধ্যে ইরান থেকে ১ হাজার এবং তাদের মধ্যে ৭০০ জনেরও বেশি ডাক্তারি শিক্ষার্থী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।