Web Analytics

মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চাইছেন কেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের পরও ইরান নতি স্বীকার করেনি। শনিবার ফক্স নিউজে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প হতাশ নন, বরং ইরানের অবস্থান নিয়ে কৌতূহলী।

উইটকফ জানান, ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিভিন্ন অস্ত্র মোতায়েন করেছে। একই সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ওমানের মধ্যস্থতায় জেনেভায় পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আলোচনায় অগ্রগতি না হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও নিশ্চিত করেন যে প্রেসিডেন্টের নির্দেশে তিনি ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন, যদিও বৈঠকের বিস্তারিত কিছু জানাননি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।