Web Analytics

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাত পরিচালনা করেন। ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করার পর কেউ তাদের পুনর্বাসন বা ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক তিনি প্রার্থনা করেন। সাধারণ মানুষের সংসদকেন্দ্রিক বিপুল আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের সক্ষমতাও চান তিনি।

আবেগঘন কণ্ঠে মোনাজাতে লিংকন বলেন, আল্লাহ ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। কেউ আবার তাদের ফিরিয়ে আনার অপচেষ্টা চালালে সবাই যেন ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে পারে, সেই প্রার্থনা করেন তিনি। রাষ্ট্রের নাগরিকরা সংসদের দিকে যে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন, তা সততার সঙ্গে বাস্তবায়নের কথাও বলেন তিনি। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে অধিবেশন শুরু হয়।

প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, ৭১-বিধির নোটিশ ও আইন প্রণয়নসংক্রান্ত কাজ ছিল। সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হয়। অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা, তবে শুক্রবার ও শনিবার বৈঠক হবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।