Web Analytics

শরীয়তপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পোস্টারিং কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পোস্টার ও ফেস্টুন টানানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। ভিডিওতে স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম মোল্লার উদ্যোগে পোস্টারিং কার্যক্রম পরিচালিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মীকেও এতে অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। আংগারিয়া পুলিশ ফাঁড়ি ও ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাতেও পোস্টার লাগানো হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, ভিডিওটি দেখে তদন্ত শুরু হয়েছে। যার নামে পোস্টার লাগানো হয়েছে তিনি বিদেশে আছেন, আর যিনি পোস্টার লাগিয়েছেন তিনি জেলার বাসিন্দা নন। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।