Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বরাদ্দ পর্যায়ক্রমে বাড়ানো হবে এবং অপচয় রোধ করে তা যথাযথভাবে ব্যবহার করতে হবে।

মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষায় দক্ষ কর্মীদের বিদেশে পাঠানো গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে মিলন এআই ও ন্যানোটেকনোলজির মতো বিষয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে এআইয়ের ক্ষতিকারক দিক সম্পর্কে সতর্ক থাকার কথাও বলেন। তিনি শিক্ষার্থীদের জন্য দুটি ১৪ তলাবিশিষ্ট আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি ১৪ তলাবিশিষ্ট আবাসিক ভবন উদ্বোধন করেন। বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য বিইউপি শিক্ষার্থীদের সার্টিফিকেটও দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।